ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা, বিপুল বিস্ফোরক উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের মধ্য দিয়ে ৮৯ ঘণ্টার দীর্ঘ অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র‌্যাব। এর মধ্যে শেষ ৪৮ ঘণ্টা চলেছে তল্লাশি অভিযান। শুক্রবার বিকেল ৪টায় দারুস সালাম থানার বর্ধনবাড়ি এলাকার ওই বাড়ির সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে এসে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি জানান, জঙ্গি আস্তানা থেকে সাতটি শক্তিশালী বোমা (এর মধ্যে দু’টি ফ্রিজের সঙ্গে যুক্ত), ৩০ টি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), ২০টি বোতল বোমা, নয়টি বোমার ধাতব খোল, এক হাজারটি বোমা ফাটানোর কর্ড, গান পাউডার সদৃশ উপাদান ১২ কেজি, ১৫ কেজি (১০ হাজার) স্প্লিন্টার ও দু’টি মুখোশ পাওয়া গেছে।

সোমবার রাতে টাঙ্গাইলের জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরে জঙ্গি আস্তানা ঘিরে ফেলে । মাজার রোডের পাশে বর্ধনবাড়ি ভাঙ্গা ওয়ালের গলির ২/৩-বি হোল্ডিংয়ে ছয় তলা ওই বাড়ির পঞ্চম তলায় জঙ্গি আবদুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগীসহ মোট সাতজন অবস্থান করছিল। ওই আস্তানায় থাকা জঙ্গি আবদুল্লাহ র‌্যাবের আহ্বানে আত্মসমর্পণ করতে রাজি হয়েও শেষ পর্যন্ত মত পাল্টে ফেলে। শুধু তাই নয়, অভিযানের ঘেরাটোপে আটকে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে আস্তানার ভেতর থেকে পর পর চার দফায় ভারি বিস্ফোরণও ঘটায়। কেঁপে ওঠে পুরো এলাকা। থেমে থেমে শোনা যায় গুলির শব্দ। বিস্ফোরণে ছয়তলা বাড়িটির পঞ্চমতলায় আগুন ধরে যায়।

বুধবার সকালে সেখানে অভিযান চালায় র‌্যাব। বিকেলে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা হয় অঙ্গার হয়ে যাওয়া সাতজনের দেহাবশেষ। দেহাবশেষ দেখে নারী-পুরুষ পার্থক্য করারও উপায় ছিল না। দেহাবশেষগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরে বৃহস্পতিবার ও শুক্রবারও তল্লাশি অভিযান চালায় র‌্যাব।

এদিকে জঙ্গি আস্তানার বিষয়ে রাজধানীর দারুস সালাম থানায় একটি মামলা হয়েছে। র‌্যাবের ডিএডি মো. তারেক এ মামলা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা, বিপুল বিস্ফোরক উদ্ধার

আপডেট সময় ১০:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭