ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান পাওয়া গেল ভারতের আধার কার্ড, যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

ফের শাহরুখের ছবিতে অতিথি সালমান

আকাশ বিনোদন ডেস্ক :  

২০১৮ সালে ‘জিরো’ ফ্লপ হওয়ার পর গত প্রায় দুই বছরে আর কোনো ছবিতে দেখা যায়নি বলিউড বাদশাহ শাহরুখ খানকে। তবে পাক্কা খবর, এ বছরই বিরতি ভাঙছেন কিং খান। তার হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট। তার মধ্যে অন্যতম ‘পাঠান’। যশরাজ ফিল্মসের এই ছবিতে শাহরুখ ছাড়াও থাকবেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

তবে চমক এখানেই শেষ নয়। শাহরুখের এই ছবিতে ইন্ডাস্ট্রিতে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সালমান খানকেও দেখা যাবে। তবে খুব অল্প সময়ের জন্য অতিথি হয়ে হাজিরা দেবেন ভাইজান। অর্থাৎ একটি ক্যামিও চরিত্রে থাকবেন সালমান। এর আগেও অবশ্য দুই বন্ধুই পরস্পরের ছবিতে একাধিক বার অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখের ব্লকবাস্টার ‘কুছ কুছ হোতা হ্যায়’তে সালমানের গুরুত্বপূর্ণ গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। আবার কিং খানের ‘ওম শান্তি ওম’ এবং ‘জিরো’ ছবি দুটিতেও অল্প সময়ের জন্য হাজিরা দিয়েছেন ভাইজান।

অন্যদিকে, সলমনের ‘হার দিল জো পেয়ার কারেগা এবং ‘টিউবলাইট’ ছবি দুটিতে অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে শাহরুখকে। সেই ধারাবাহিকতায় এবার ‘পাঠান’-এ মুখ দেখাবেন সালমান।

শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’-এর কাজ শুরু হওয়া কথা এ বছরের শেষে। দুবাইয়ে আয়োজিত আইপিএল-এ তার দল কলকাতা নাইট রাইডার্সের যাত্রা এবারের মতো শেষ। তাই ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন শাহরুখ।

কাজের ক্ষেত্রে ‘পাঠান’ ছাড়াও রাজকুমার হিরানি ও দক্ষিণী পরিচালক অ্যাটলির দুটি ছবি রয়েছে বলিউড বাদশাহর হাতে। এ দুটির স্ক্রিপ্ট এবং কাস্টিংও এ মাসের শেষে চূড়ান্ত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

ফের শাহরুখের ছবিতে অতিথি সালমান

আপডেট সময় ১১:০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০