ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হলিউডের পথে হৃত্বিক রোশন

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃত্বিক রোশন। হিন্দি সিনেমার জগতে পরিচালক, প্রযোজক ও দর্শকদের কাছে তার চাহিদা তুঙ্গে। অভিনয়, নাচ, মারপিট- চলচ্চিত্রের প্রতিটি ক্ষেত্রেই হৃত্বিকের পারফরমেন্স নজরকাড়া। বলিউড জয় করা সেই ‘কাহো না পেয়ার হ্যায়’ তারকা এবার হাটতে চলেছেন বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউডের দিকে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আট মাস আগে আমেরিকার একটি এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন হৃত্বিক রোশন। সেই সূত্রেই হলিউডের একটি ছবিতে অভিষেক করতে চলেছেন হিন্দি সিনেমার অন্যতম এই সুপারস্টার। স্পাই-থ্রিলার ঘরানার ওই ছবিতে নিজের চরিত্রের জন্য সম্প্রতি হৃত্বিকের অডিশন দিতে যাওয়ার কথা ছিল লস অ্যাঞ্জেলেসে।

কিন্তু সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জুহুতে নিজের বাড়িতেই অডিশন রেকর্ড করেছেন অভিনেতা। কয়েকদিন আগে সেই অডিশনের টেপ পাঠিয়েও দিয়েছেন হলিউডের কাস্টিং টিমের কাছে। এই ছবির জন্য যদি হৃত্বিক নির্বাচিত হন, তাহলে সেই মাল্টি-মিলিয়ন প্রজেক্টে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে।

তবে প্যারালাল লিড চরিত্রে থাকবেন হলিউডের অন্য কোনও অভিনেতা। আপাতত ‘কৃষ ফোর’-এর শুটিং কী করে দ্রুত শেষ করা যায়, তার পরিকল্পনা করছেন হৃত্বিক। কারণ হলিউড থেকে ডাক এলে এই ছবিতে তিনি সময় দিতে পারবেন না। হৃত্বিকের ‘কৃষ’ সিরিজের আগের তিনটি ছবিই পরিচালনা করেছেন তার বাবা রাকেশ রোশন। এবারও তাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

হলিউডের পথে হৃত্বিক রোশন

আপডেট সময় ১০:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০