ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোভিড-১৯ মোকাবিলায় ১৬ হাজার কোটি টাকার বিশেষ ঋণ

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা (কোভিড-১৯) মোকাবিলায় শিল্প ও সেবাখাতের জন্য আরও ১৬ হাজার কোটি টাকার বিশেষ মূলধণ ঋণ বিতরণ করবে রাষ্ট্রীয় ব্যাংকগুলো।

প্রণোদনা প্যাকেজের আওতায় আগামী তিন বছরে করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে এ ঋণ বিতরণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের বার্ষিক চুক্তি স্বাক্ষর পত্রে এই ঋণ বিতরণের কথা বলা হয়। এতে বলা হয়েছে, করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে বিশেষ মূলধন সহায়তা বাবদ এই অর্থ তিন বছরে বিতরণ করা হবে। ১৬ হাজার কোটি টাকার মধ্যে চলতি অর্থ বছরেই বিতরণ করা হবে ৪ হাজার ৬০ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরে বিতরণ করা হবে ৫ হাজার ৪৬৫ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থ বছরে বিতরণ করা হবে ৬ হাজার ১০ কোটি টাকা।

কর্মসূচির আওতায় তিন বছরে (২০২০-২০২২) ৫ হাজার ২০০ কোটি টাকা বিতরণ করবে সোনালী ব্যাংক। জনতা ব্যাংক বিতরণ করবে ৪ হাজার ২০০ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ৩ হাজার কোটি, রূপালী ব্যাংক ৩ হাজার ৩শ কোটি, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)৫০ কোটি আর বেসিক ব্যাংক ২৯৪ কোটি টাকা বিতরণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোভিড-১৯ মোকাবিলায় ১৬ হাজার কোটি টাকার বিশেষ ঋণ

আপডেট সময় ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০