ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

যে কারণে অমিতাভ ক্ষমা চাইলেন শাহরুখের কাছে!

আকাশ বিনোদন ডেস্ক :

কৌন বনেগা ক্রোড়পতি তথা কেবিসি ১২-এর সাম্প্রতিক পর্বে এক প্রতিযোগী অভিযোগ তোলেন অমিতাভের বিরুদ্ধে। রেখা কুমারি নামের সেই প্রতিযোগীর অভিযোগে অনুতপ্ত হয়ে শাহরুখ খানের কাছে ক্ষমা চেয়েছেন বিগ বি।

অনুষ্ঠানে প্রতিযোগী রেখা কুমারি উল্লেখ করেন, শাহরুখ খানের ভীষণ ভক্ত তিনি। কিন্তু শৈশবে দেখেছেন কিং খানের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন অমিতাভ। ‘মহাব্বতইন’ সিনেমায় বলিউড বাদশাকে বকাঝকা করেন করেন অমিতাভ। ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় বাড়ি থেকে বের করে দেন। এসব দেখে অমিতাভের ওপর ভীষণ রাগ করেছিলেন রেখা কুমারি।

শাহরুখের ‘জাব হ্যারি মেট সেজাল’ নামটি আসে একটি প্রশ্নের জবাবে। এরপরই রেখা অভিযোগের খাতা খোলেন। তিনি বলেন, শাহরুখ আমার পছন্দের নায়ক। আপনার ওপর খুবই রেগে গিয়েছিলাম যখন মহাব্বতইন এবং কাভি খুশি কাভি গামে শাহরুখকে বকাঝকা করেন। ‘পিকু’ তারকা অবাক হয়ে বলেন, তখন তাকে বকলাম? মহাব্বতইনে সেই আমাকে বকেছে। উত্তরে রেখা কুমারি বলেন, না, আপনিই প্রথমে বকেছিলেন। আর কাভি খুশি কাভি গামে বাড়ি থেকে বের করে দেন।

‘কেথ্রিজি’তে শাহরুখকে বাড়ি থেকে বের করে দেওয়া প্রসঙ্গে লেখক ও পরিচালককে জিজ্ঞাসা করতে বলেন বিগ বি। অপর্ণা বলেন, ওই সব দৃশ্য দেখে খুব কেঁদেছিলেন তিনি। তখন অমিতাভ বলেন, ‘ডিয়ার লেডি, আমি ক্ষমা চাইছি এবং শাহরুখের কাছেও ক্ষমা চাইছি। ’

তবে রেখা কুমারি জানান, এখন আর রাগ নেই। তখন তিনি অনেক ছোট ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

যে কারণে অমিতাভ ক্ষমা চাইলেন শাহরুখের কাছে!

আপডেট সময় ১০:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০