ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বলিউড অভিনেতা ফারাজ খান আর নেই

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা ফারাজ খান অবশেষে চলেই গেলেন। বেশ কয়েক মাস ধরে অসুস্থ থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন রানি মুখার্জির একসময়ের সহ-অভিনেতা।

ফারাজের মৃত্যুর খবর পাওয়ার পরই টুইট করেন অভিনেত্রী-প্রযোজক পূজা ভাট। এই কঠিন সময়ে প্রত্যেকে যাতে ফারাজ খানের পরিবারের পাশে থাকে, সেই আবেদনও করেন মহেশ ভাটের মেয়ে।

মস্তিষ্কে সংক্রমণের কারণে সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফারাজ খান। এর পরই তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ফারাজের শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে। এর পরই তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। ফারাজের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করে তার পরিবার।

ফারাজের চিকিৎসার জন্য তার পরিবারের পাশাপাশি পূজা ভাটও প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান।

পূজা ভাটের টুইটের পর আর্থিক সাহায্য নিয়ে ফারাজ খানের পরিবারের পাশে দাঁড়ান সুপারস্টার সালমান খান। তবে শেষরক্ষা হলো না। ৫০ বছর বয়সেই চলে গেলেন না ফেরার দেশে।

ফারাজ অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ফারেব’ (১৯৯৬), ‘পৃথ্বী’ (১৯৯৭), রানি মুখার্জির সঙ্গে ‘মেহেন্দি’ (১৯৯৮), ‘দুলহান বানু ম্যায় তেরি’ (১৯৯৯) ইত্যাদি। এছাড়া টেলিভিশনেও তিনি বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

বলিউড অভিনেতা ফারাজ খান আর নেই

আপডেট সময় ১০:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০