ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন অভিনেতাকে গুলি করে হত্যা, শোকার্ত হলিউড

আকাশ বিনোদন ডেস্ক :  

সায়েন্স ফিকশন সিরিজ ‘সারফেস’ খ্যাত অভিনেতা এডি হাসেলকে রবিবার সকালে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি ডাকাতি করতে এসেই এই অভিনেতাকে গুলি করে দুষ্কৃতকারীরা। এমন নৃশংস মৃত্যুর খবরে গোটা হলিউড শোকার্ত।

৩০ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত ম্যানেজার। হাসেলের ম্যানেজার মার্কিন সংবাদপত্র ডেইলি নিউজকে জানান, টেক্সাসে তাকে গুলি করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসেলের গাড়ি ছিনতাইয়ের সময় তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সংবাদে বলা হয়, এডি হাসেলের গার্লফ্রেন্ডের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি করা হয়। গুলি তার পেট বিদ্ধ করে। যদিও গার্লফ্রেন্ড কোনো আততায়ীকে দেখতে পাননি বলেই পুলিশের কাছে দাবি করেছেন।

উল্লেখ্য, অস্কার মনোনীত ছবি ‘দ্য কিডস আর অল রাইট’ এর এই অভিনেতার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে বম্ব সিটি, হাউস অফ ডাস্ট, ওয়ারিয়র রোড ও ফ্যামিলি উইকেন্ড। তার অভিনীত সবশেষ সিনেমা ২০১৭ সালের ‘ওহ লুসি!’। টিভি শো’তেও তিনি নিয়মিত ও জনপ্রিয় ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন অভিনেতাকে গুলি করে হত্যা, শোকার্ত হলিউড

আপডেট সময় ১১:১৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০