ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই কেন্দ্রের একটিতে ট্রাম্প জয়ী, অন্যটিতে বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকায় প্রথম প্রহরে ভোট হওয়া দুই কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর একটিতে সব ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর অন্যটিতে বেশি ভোট পেয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তের কাছাকাছি নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ শহরের একটি কেন্দ্রের ভোটগ্রহণ ও গণনা শেষ হয় রাতের প্রথম প্রহরেই। কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছে। এর সব কয়টি ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতের প্রথম প্রহরে একটি কক্ষে গিয়ে তারা প্রত্যেকে ভোটাধিকার প্রয়োগ করেন।

২০১০ সালের পরিসংখ্যান থেকে জানা যায়, ডিক্সভিল নচ ১২ জন বাসিন্দার একটি ছোট্ট গ্রাম। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের মধ্যেই কেন্দ্রের ফলাফল জানিয়ে দেওয়া হয়। এই কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছিল। পাঁচটি ভোটই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন।
এদিকে, মিসফিল্ড নামের একটি এলাকায় একটি কেন্দ্রে একইভাবে ২১টি ভোট পড়ে। এ কেন্দ্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ ভোট।

২০১৬ সালেও প্রথম প্রহরের ভোটকেন্দ্র ডিক্সভিল নচ কেন্দ্রে হিলারি ক্লিনটন জয়ী হয়েছিলেন। রাজ্যের চূড়ান্ত ভোটে নিউ হ্যাম্পশায়ার রাজ্যে ইলেকটোরাল ভোট জিতেছিলেন রিপাবলিকান পদপ্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দিনের প্রথম প্রহরে ভোট দেওয়ার ঐতিহ্য রাজ্যের ডিক্সভিল নচ, মিলসফিল্ড এবং হার্টস কমিউনিটির বাসিন্দাদের।

সূত্র: সিএনএন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুই কেন্দ্রের একটিতে ট্রাম্প জয়ী, অন্যটিতে বাইডেন

আপডেট সময় ০২:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০