ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

অটো প্রমোশন জাতীয় জীবনে একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত: জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:   

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, স্কুল-কলেজ, ভার্সিটি বন্ধ রেখে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা সব বাতিল করে দিয়ে তাদেরকে অটো প্রমোশন প্রদানের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা জাতীয় জীবনে একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত হয়েছে। সরকারের উচিত অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে স্কুল-কলেজসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া। অনথ্যায় শিক্ষার ঘাটতি পূরণ তো দূরের কথা, শিক্ষার্থীরা সব উচ্ছন্নে যাবে। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে শক্তিশালী কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে। আর তাদের যা করা দরকার সবই করছে। সারাদেশে আজ নারী ও শিশু ধর্ষণ/নির্যাতন থেকে শুরু করে ছিনতাই, খুন, গুম ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ বেড়ে গেছে। সমগ্র জাতি আজ এ থেকে নিষ্কৃতি চায়।

আজ সোমবার বিকালে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে সম্প্রতি উন্মুক্ত পূর্ণাঙ্গ নিউরো সাইন্স সেন্টারের অপারেশন থিয়েটার পরিদর্শনের সময় নিজের চেম্বারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাংগীর আলম মিন্টু উপস্থিত ছিলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতার অভাবে বাংলাদেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। যার পরিণতি সবাইকে ভোগ করতে হবে। সারাদেশে প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায় আজ কিশোর গ্যাং তৈরি হচ্ছে। স্কুল- কলেজ বন্ধ রাখা এবং অটো প্রমোশন দেয়ার কারণে এসব শিক্ষার্থীরা আজ পড়াশোনা বাদ দিয়ে সব রকমের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এ অবস্থার পরিবর্তনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

এক লাখ টাকার অপারেশন সাধারণ মানুষের জন্য ২০ হাজার টাকায় সাধারণ জনগণের চিকিৎসা সেবা সহজ করতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের পূর্ণাঙ্গ নিউরো সাইন্স সেন্টারে সার্বক্ষণিক (২৪ ঘন্টা) মস্তিস্কের বিভিন্ন ধরনের সমস্যার অপারেশনসহ বিভিন্ন দুর্ঘটনা বা ট্রমার সকল রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যে কোনো হাসপাতালে এক লক্ষ টাকা ব্যয়ের অপারেশন নতুন এই নিউরো সাইন্স সেন্টারে গরিব জনসাধারণের জন্য মাত্র ২০ হাজার টাকা খরচের মধ্যে করার নির্দেশনা দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আর হাসপাতালের নিউরো সাইন্স সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অধ্যাপক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী। ভুক্তভোগী রোগীদের তার সঙ্গে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে। সাধারণ রোগীদের জন্য গণস্বাস্ব্য নগর হাসপাতাল মেরুদণ্ডের সমস্যা, সেরিব্রাল পালসি, পিএলআইডি, স্ট্রোক, প্যারালাইসিস, ডিমেনশিয়া, পারকিনসন ডিজিসসহ বিভিন্ন স্নায়ুবিক রোগের সফল চিকিৎসা ও অপারেশন এই স্বল্প মূল্যের চিকিৎসা সেবার আওতাভুক্ত হবে বলে জানান ডা. জাফরুল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

অটো প্রমোশন জাতীয় জীবনে একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত: জাফরুল্লাহ

আপডেট সময় ০৭:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০