ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সম্মিলিতভাবেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যখাতের পাশাপাশি সরকারের অন্যান্য মন্ত্রণালয়ও করোনা ভাইরাস নিয়ে কাজ করেছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও জনমনে আতঙ্কিত হবার কারণ নেই।

সম্মিলিতভাবেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা হবে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিশ্বের অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আমাদের দেশে আগামী শীত মৌসুমে করোনার দ্বিতীয় ঢেউ হতে পারে। আমরা সরকারিভাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি।

তিনি বলেন, শীতকালে আবার দেশে করোনা বাড়তে পারে। এটি মোকাবিলা করার জন্য অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া শীতকালে যেসব অনুষ্ঠান বেশি হয় সেসব অনুষ্ঠানগুলো সীমিত আকারে করার অনুরোধ করেন তিনি।

দেশে করোনার ভ্যাকসিন আনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী ভ্যাকসিন আনার নির্দেশনা দিয়েছেন। খুব দ্রুতই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্যসেবা বিভাগ এগিয়ে চলছে। দেশ ঘুরে দাঁড়িয়েছে। করোনায় সারাবিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। ইতোমধ্যে দেশের করোনার সংক্রমণ ও মৃত্যুর হার কমেছে।

তিনি আরও বলেন, সন্ধানী ৪৩ বছর ধরে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সরকার সন্ধানীর সব মহৎ কাজের সঙ্গেই থাকবে। সন্ধানীর চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাংকসহ যেসব উপকরণ প্রয়োজন সেগুলো বাস্তবায়নের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশনা দেন।

বিএসএমএমইউয়ের জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আলী নূর, বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী কেন্দ্রীয় পরিষদের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সম্মিলিতভাবেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০