ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ফেসবুকে ঢাবি ছাত্রীর আপত্তিকর ছবি প্রকাশ, ছাত্র গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিশ্ববিদ্যালয়েরই ছাত্র মোহাম্মদ মোফাজ্জল সাদাতকে গ্রেফতার করা হয়েছে। রোববার শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশীদ। তিনি বলেন, এক ছাত্রী বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছে। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এখন ওই ছাত্র তিন দিনের রিমান্ডে আছে।

জানা গেছে, করোনার প্রাদুর্ভাবের শুরুর দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাদাতের সঙ্গে এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর কৌশলে ওই ছাত্রীর বেশকিছু আপত্তিকর ছবি সাদাত সংগ্রহ করে রাখে।

এদিকে, সম্প্রতি তাদের সম্পর্কের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে ওই ছাত্রীর আপত্তিকর ছবিগুলো ফেসবুকে আপলোড করে সাদাত। পরে বিষয়টি ওই ছাত্রীর বান্ধবীরা জানতে পারে এবং পুলিশের দ্বারস্থ হয়। পরবর্তীতে পুলিশ অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়৷ এ ধরনের কর্মকাণ্ড পুরোপুরি অগ্রহণযোগ্য৷ পুলিশকে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ফেসবুকে ঢাবি ছাত্রীর আপত্তিকর ছবি প্রকাশ, ছাত্র গ্রেফতার

আপডেট সময় ১০:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০