ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোরগঞ্জে ট্রিপল মার্ডার: মা-বোন-ভাগ্নে রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের কটিয়াদিতে ১২ বছরের শিশুসন্তানসহ বাবা-মাকে হত্যার পর মাটি চাপা দেয়ার ঘটনায় গ্রেফতার হওয়া নিহত আসাদের মা, বোন ও এক ভাগ্নেকে তিন দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার (৩১ অক্টোবর) নিহত আসাদের মা কেওয়া খাতুন, বোন নাজমা বেগম ও ভাগ্নে আল-আমিনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কটিয়াদী থানার পরিদর্শক ( তদন্ত) মো. শফিকুল ইসলাম।

তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ তিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। কিশোরগঞ্জের ৫নং জুডিশিয়াল আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুন নূর রোববার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে নিহত আসাদুজ্জামান খানের ছোট ভাই মামলার প্রধান অভিযুক্ত দীন ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের ৫নং জুডিশিয়াল আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুন নূর তার খাস কামড়ায় ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। বৃহস্পতিবার রাতে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামে বসত ঘরের পাশে মাটি চাপা দেয়া অবস্থায় আসাদুজ্জামান খান (৫২), তার স্ত্রী পারভিন আক্তার (৪০) ও তাদের শিশুপুত্র লিয়নের (১২) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কিশোরগঞ্জে ট্রিপল মার্ডার: মা-বোন-ভাগ্নে রিমান্ডে

আপডেট সময় ০১:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০