ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল গণহত্যা : চিফ প্রসিকিউটর

আজ থেকে বিদেশিদের ওমরাহ পালন শুরু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দীর্ঘ সাত মাসের বন্ধ থাকার পর আজ থেকে ওমরাহ পালনের সুযোহ পাচ্ছেন বিদেশি নাগরিকরা। এরই মধ্যে ওমরাহ পালনে সৌদি আরব পৌঁছেছেন ১০ হাজার বিদেশি।

ওমরাহ শুরুর তৃতীয় ধাপের প্রথম দিন আজ রবিবার (১ নভেম্বর) থেকে বিদেশিরা ওমরাহ পালন এবং মসজিদে নববী জিয়ারতের সুযোগ পাচ্ছেন। খবর আরব নিউজের।

করোনা পরিস্থিতির মধ্যে গত ৪ অক্টোবর থেকে প্রথম ধাপে শুরু হওয়া ওমরাহর জন্য প্রতিদিন ৬ হাজার মানুষ অনুমতি পান যা মোট সামর্থ্যের ৩০ শতাংশ। প্রথম পর্যায়ে শুধু সৌদি নাগরিক এবং প্রবাসীরা ওমরাহর অনুমতি পান।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর এই সামর্থ্য ৭৫ শতাংশে উন্নীত করে দিনে ১৫ হাজার জনকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়।

এবার তৃতীয় ধাপে বিদেশিদের ওমরাহর অনুমতি দেওয়া হল। এখন থেকে শতভাগ তথা ২০ হাজার জন দিনে ওমরাহ পালন করতে পারবেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক উপ-মন্ত্রী ড. আমর আল-মাদ্দাহ বলেন, আগত বিদেশিদের প্রথমে অবশ্যই অনুমতি থাকা লাগবে। সৌদি পৌঁছানোর পর মিকাতে যাওয়ার আগে তিন দিন আইসোলেশনে থাকতে হবে।

আগত বিদেশিরা তিন দিন আইসোলেশনসহ সব মিলিয়ে ১০ দিন সৌদিতে অবস্থান করতে পারবেন। তাদেরকে ২০ জন করে ৫০০টি গ্রুপে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে। এছাড়া কারও বয়স ৫০ বছরের বেশি হতে পারবে না।

করোনা সংক্রমণ রোধে মার্চের শুরুতে ওমরাহ বন্ধ করে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ

আজ থেকে বিদেশিদের ওমরাহ পালন শুরু

আপডেট সময় ১২:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০