ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি ইসরাইলি মন্ত্রীর প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল খামেনির ‘মাস্টারপ্ল্যান’,শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও অচল হবে না ইরান কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির রোমহর্ষক তথ্য বিনাভোটের সব জায়গায় মেয়র দিচ্ছে বিএনপি: আসিফ মাহমুদ ‘জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আঁকড়ে ধরেই এগোতে হবে’:জোনায়েদ সাকি

চাকুরে নয়, যুবকদের উদ্যোক্তা হতে হবে: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরির ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবকদের নিজের শক্তি-সামর্থ্য কাজে লাগিয়ে চাকুরে না হয়ে বস হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

রবিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী জানান, জাতির পিতার আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলছে তার সরকার। আগামী প্রজন্মের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সব ব্যবস্থা করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী যুবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যত বেশি বিনিয়োগ তত কর্মসংস্থান। সে দিকে যুবকদের লক্ষ্য রাখতে হবে। নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দিতে হবে। একজন যুবককে কমপক্ষে ১০ জনের চাকরির ব্যবস্থা করতে তিনি আহ্বান জানান।

যুবকদের কর্মসংস্থানের জন্য তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সোনার হরিণ ধরার আশায় কেউ জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ পাড়ি দেবেন না। দেশেই এখন কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। আর বিদেশে গেলে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় প্রয়োজনীয় তথ্য নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি এ ধরনের কাজের সঙ্গে যেন যুব সমাজ যুক্ত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকারপ্রধান। এসবের বিরুদ্ধে তার সকারের কঠোর অবস্থানের কথা আবার স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী জানান, মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা আসছে। ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে লকডাউন শুরু হয়েছে। এজন্য সবাইকে নিজে সুরক্ষিত থাকা এবং অন্যকে ‍সুরক্ষিত রাখার প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী। সবাইকে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে বলেন তিনি।

শেখ হাসিনা জানান, করোনা মহামারির কারণে সারা বিশ্ব স্থবির হয়ে পড়লেও তার সরকারের লক্ষ্য বাংলাদেশের অর্থনীতি যেন স্থবির না হয়ে পড়ে। সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এজন্য সবাইকে মহামারির প্রাদুর্ভাব রোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

চাকুরে নয়, যুবকদের উদ্যোক্তা হতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০