ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

টাঙ্গাইলে সালিশে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গলাটিপে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের বাসাইলে সালিশ বৈঠকে আবদুল লতিফ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। শুক্রবার বিকালে উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই আবদুর রৌফ খান জানান, কয়েক দিন যাবত মুক্তিযোদ্ধা লতিফ খানের সঙ্গে প্রতিবেশী আবু খান ও তার ছেলে পাভেল ও পারভেজের দুটি পুকুর মাছ নিয়ে বিরোধ চলছিল।বৃহস্পতিবার ওই পুকুরের মাছ নিয়ে আবু খান, তার ছেলে পাভেল ও পারভেজের সঙ্গে আবদুল লতিফের কথা কাটাকাটি হয়। এ নিয়ে শুক্রবার বিকালে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

তিনি জানান, সালিশ বৈঠক চলকালে আবু খান, তার ছেলে পাভেল ও পারভেজ আবদুল লতিফকে পিটিয়ে ও গলাটিপে ধরে। এসময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খান জানান, বিষয়টি মীমাংসার জন্য তার বাড়িতেই সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই এক পক্ষ বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করে। তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে বাসাইল থানার ওসি হারুনুর রশিদ বলেন, বীর মুক্তিযোদ্ধা মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

টাঙ্গাইলে সালিশে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গলাটিপে হত্যা

আপডেট সময় ১০:০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০