ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১৩০ বছরের অস্ট্রেলিয়ান রেকর্ড ভাঙলেন লায়ন

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লড়াই। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজ যেন বাংলাদেশ বনাম নাথান লায়নে রূপ নিয়েছে। মিরপুর টেস্টের দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন এই অজি স্পিনার। চলমান চট্টগ্রাম টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটসম্যানদের স্পিনে নাকাল করে চলেছেন লায়ন। দুর্দান্ত বোলিংয়ের পথে দুই ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ান বোলারদের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তি গড়েন এই ডানহাতি স্পিনার।

মিরপুর টেস্টের দুই ইনিংসে ৯ উইকেট নেন লায়ন। এরপর চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে নেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসের শুরুর দিকেই ৩ উইকেট নিয়ে ম্যাচে ১০ উইকেট পূর্ণ করেন তিনি।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নেয়ার অস্ট্রেলিয়ান রেকর্ড ছিল জেমস প্যারির দখলে। ১৮৮৭ সালে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১৮ উইকেট নেন তিনি। বাংলাদেশ সিরিজে ইতোমধ্যেই ১৯ উইকেট দখল করেছেন লায়ন। অস্ট্রেলিয়ান রেকর্ডকে আরো সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন তিরিন।

দুই ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে ১৮টি উইকেট নেন ম্যাকডারমটও। তবে বোলিং গড়ে এগিয়ে থাকায় ১৩০ বছর ধরে অস্ট্রেলিয়ান রেকর্ড প্যারির দখলে ছিল। বৃহস্পতিবার সেই রেকর্ড দখলে নেন লায়ন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৩০ বছরের অস্ট্রেলিয়ান রেকর্ড ভাঙলেন লায়ন

আপডেট সময় ১১:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭