ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই : ইসি মাছউদ বাবাকে হারিয়েও পরীক্ষা, ইকনের লেখাপড়ার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর জামায়াতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে: আব্দুল কাদের জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন

স্যাম হিউগান ও সেলিন ডিওনের সঙ্গে এক সিনেমায় প্রিয়াঙ্কা

আকাশ বিনোদন ডেস্ক : 

কিংবদন্তি সংগীতশিল্পী সেলিন ডিওন, ‘আউটল্যান্ডার’খ্যাত তারকা স্যাম হিউগানের সঙ্গে পর্দাভাগ করবেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ২০১৬ সালের বিখ্যাত জার্মান সিনেমা ‘এসএমএস ফার ডিচ’র ইংরেজি রিমেক সিনেমাটির খবর জানালেন প্রিয়াঙ্কা নিজেই।

সামাজিকমাধ্যমে বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‘জিম স্ট্রাউস, স্যাম হিউগান, সেলিন ডিওনের মতো অসাধারণ ব্যক্তিদের সঙ্গে সিনেমার কাজ শুরু করতে পেরে আমি খুবই উত্তেজিত। এটা আমার জন্য সম্মানজনক। ’

ইংরেজিতে সিনেমাটির নাম রাখা হচ্ছে ‘টেক্সট ফর ইউ’। সিনেমাটি পরিচালনা করবেন জিম স্ট্রাউস। এক বিরহিনী নারীর গল্প ফুটে উঠেছে এই সিনেমায়। ওই নারীর বাগদত্ত প্রেমিকের মৃত্যুর পরও তিনি অনবরত তার পুরনো মোবাইল নাম্বারে মেসেজ পাঠাতে থাকেন। ইতোমধ্যে ওই নাম্বারটি নতুন এক ব্যক্তিকে প্রদান করা হয়েছিল। কাকতালীয়ভাবে সেই ব্যক্তিটিও একইরকম হৃদয়বিদারক পরিস্থিতির মধ্যে ছিলেন। একসময় তাদের দেখা হয়। কিন্তু নিজ নিজ অতীতকে ভুলতে পারেন না কেউই। এমন ঘটনার আবহে সেলিন ডিওনের সংগীত যেন আরও গভীরে নিয়ে যাবে দর্শকদের।

এদিকে প্রিয়াঙ্কা চোপড়াকে সবশেষ বড়পর্দায় দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ (২০১৯) সিনেমায়। এখন তার ঝুলিতে রয়েছে হলিউডের ‘উই ক্যান বি হিরোস’, ‘দ্য ম্যাট্রিক্স ফোর’ ও ‘দ্য হোয়াইট টাইগার’।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

স্যাম হিউগান ও সেলিন ডিওনের সঙ্গে এক সিনেমায় প্রিয়াঙ্কা

আপডেট সময় ০৯:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০