ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ঢাবি ক্যাম্পাস থেকে মৃত নবজাতক উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের খোলা জায়গা থেকে একটি মৃত নবজাতক উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সহায়তায় মৃত এই নবজাতককে উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে বাচ্চাটিকে এখানে ফেলে যাওয়া হয়েছে। উদ্ধারের সময় নবজাতকের শরীরে পঁচন ধরেছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবহিত। ইতিমধ্যে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। লাশটিকে মর্গে নিয়ে তারা পরবর্তী ব্যবস্থা নেবে।’

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রক্টর বলেন, ‘করোনা দুর্যোগের সময় মানবশিশু এভাবে ফেলে যাওয়া দুঃখজনক। আমরা মাতা-পিতাকে অনুরোধ করি যতই অসুবিধা হোক এভাবে যেন রাস্তাঘাটে কেউ কোনো মানবসন্তানকে রেখে না যায়।’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী

ঢাবি ক্যাম্পাস থেকে মৃত নবজাতক উদ্ধার

আপডেট সময় ০৫:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০