ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শফীপুত্র আনাসকে অব্যাহতি, চট্টগ্রাম নূরানী বোর্ডের নতুন চেয়ারম্যান বাবুনগরী

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রাম নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হেফাজত ইসলামের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সোমবার (২৬ অক্টোবর) হাটহাজারী এলাকায় বোর্ডের প্রধান র্কাযালয়ে অনুষ্ঠতি মজলিসে আমেলার বৈঠকে তাকে নূরানী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ওই বৈঠকে প্রয়াত আল্লামা শফীর পুত্র মাওলানা আনাস মাদানী ও নাজিরহাটের মাওলানা সলিমুল্লাহকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, অনুষ্ঠিত আমেলার বৈঠকে হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি জসিমুদ্দীনকে সেক্রেটারি, মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জীকে কার্যকরী সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক, হাটহাজারী মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মুফতি মুহাম্মদ আলী কাসেমীকে সহ-সভাপতি এবং হাফেজ মুহাম্মদ ইসমাঈলকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া বৈঠকে মাওলানা ইয়াহইয়াকে মজলিসে আমেলার সদস্য নিযুক্ত করে মোট ৯ সদস্যবিশিষ্ট মজলিসে আমেলা ও ৮ বিভাগ থেকে নতুন শুরা সদস্য নিযুক্ত করে আমেলাসহ ৩০ সদস্যবিশিষ্ট নতুন শুরা কমিটি গঠন হয়।

এদিকে, বৈঠকে সদ্য প্রয়াত আল্লামা শফীর পুত্র মাওলানা আনাস ও নাজিরহাট মাদ্রাসার সাবেক পরিচালক মাওলানা সলিমুল্লাহ’র বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় তাদেরকে বোর্ডের যাবতীয় র্কাযক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।

এতদিন মাওলানা আনাস ওই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং মাওলানা সলিমুল্লাহ অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শফীপুত্র আনাসকে অব্যাহতি, চট্টগ্রাম নূরানী বোর্ডের নতুন চেয়ারম্যান বাবুনগরী

আপডেট সময় ০৭:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০