ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোটরসাইকেল চোর সন্তানকে পুলিশের হাতে তুলে দিলেন মা

আকাশ জাতীয় ডেস্ক:  

নগরের রিয়াজউদ্দিন বাজার তামাকুমুন্ডি লেইন এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেল পার্কিং করে মোবাইল মেরামত করতে যান মো. আশফাক হোসেন। এসে দেখেন তার মোটরসেইকেলটি নেই।

পরে কোতোয়ালী থানা পুলিশের শরণাপন্ন হন আশফাক হোসেন।

পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে অভিযানে নামে। খবর পেয়ে আসকার দিঘির দক্ষিণ পাড়ের শতদল ক্লাবের পাশে একটি গলিতে মো. তুহিন ভূঁইয়া (২২) নামে এক যুবকের হেফাজত থেকে আশফাক হোসেনের মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।

নিজের সন্তান মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত বিষয়টি জানতে পেরে ছেলে মো. তুহিন ভূঁইয়াকে বাড়ি থেকে পালাতে দেননি পারভিন আক্তার। পরে পারভিন আক্তার নিজেই ছেলে তুহিনকে পুলিশের গাড়িতে তুলে দেন।

তুহিনের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অপরাধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। তুহিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুলতানপুর এলাকার মো. খোকন ভুঁইয়ার ছেলে। তিনি কোতোয়ালী থানাধীন আসকার দিঘির দক্ষিণ পাড় এলাকায় বসবাস করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, রিয়াজউদ্দিন বাজার তামাকুমুন্ডি লেইন এলাকা থেকে মোটরসাইকেল চুরির অপরাধে আসকার দিঘির দক্ষিণ পাড় এলাকা থেকে মো. তুহিন ভূঁইয়া নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার হেফাজত থেকে চুরি করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, তুহিন মোটরসাইকেলটি চুরির পর আসকার দিঘির দক্ষিণ পাড়ের শতদল ক্লাবের পাশে একটি গলিতে লুকিয়ে রাখে। পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে। মোটরসাইকেল চুরির সঙ্গে তুহিন জড়িত বিষয়টি জানতে পেরে তার পারভিন আক্তার তুহিনকে বাড়ি থেকে পালাতে দেননি। তিনি নিজেই তুহিনকে পুলিশের গাড়িতে তুলে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোটরসাইকেল চোর সন্তানকে পুলিশের হাতে তুলে দিলেন মা

আপডেট সময় ০৪:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০