ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

টিকার জাতীয়তাবাদের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের টিকার জাতীয়করণের বিরুদ্ধে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রবিবার জার্মানির বার্লিনে তিন দিনব্যাপী ওয়ার্ল্ড হেলথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওর বক্তৃতায় এ বিষয়ে সতর্ক করেন সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস। খবর এএফপির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এটাই স্বাভাবিক যেকোনো দেশ তাদের নাগরিকদের রক্ষা করতে চায়। তবে আমাদের কার্যকর টিকা থাকলে সেটির অবশ্যই কার্যকর ব্যবহার করতে হবে। আর এটি বাস্তবায়নের সর্বোত্তম উপায় হলো- কিছু দেশের সমস্ত লোকের চেয়ে সমস্ত দেশে কিছু লোককে টিকা দেওয়া।’

টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, টিকার জাতীয়তাবাদ মহামারিকে দীর্ঘায়িত করবে, কমাবে না।’ করোনা মহামারি থেকে উদ্ধার পাওয়ার জন্য বৈশ্বিক ঐক্যের ওপর জোর দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এ প্রসঙ্গে তিনি দরিদ্র দেশগুলোর টিকার ন্যায্য প্রাপ্তি নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্বজুড়ে বিজ্ঞানীরা করোনার একটি কার্যকর ও নিরাপদ টিকা তৈরির লক্ষ্যে অনেকটা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। এরই মধ্যে সাধারণের জন্য টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে রাশিয়া ও চীন। তবে তাদের টিকার অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

টিকার জাতীয়তাবাদের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

আপডেট সময় ০১:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০