ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান

সরকারি অর্থ আত্মসাৎ, টোকন ঠাকুর গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

‘কাঁটা’ শিরোনামে সিনেমা করার কথা বলে সরকারি অনুদান নিয়েছিলেন টোকন ঠাকুর। কিন্তু নির্ধারিত সময়ে সিনেমা জমা দেননি তিনি। এজন্য কবি ও পরিচালক টোকন ঠাকুরের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগে মামলা করেছিল তথ্য মন্ত্রণালয়।

ওই মামলায় রোববার রাত ৮টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম।

তিনি বলেন, ‘টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেজন্য আজ রাত ৮টার দিকে আমরা তাকে গ্রেফতার করেছি। তিনি এখন থানায় আছেন। কাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।’

টোকন ঠাকুরকে গ্রেফতার অভিযানে অংশ নেয়া নিউমার্কেট থানার এসআই মিলন জানান, এলিফ্যান্ট রোডের ২২৫/১ নম্বর বাসার ছয়তলার ফ্ল্যাট থেকে টোকন ঠাকুরকে গ্রেফতার করা হয়।

২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের জন্য অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে প্রথম সিনেমা পরিচালক হিসেবে নাম লেখানোর কথা ছিল এই কবি ও নির্মাতার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

সরকারি অর্থ আত্মসাৎ, টোকন ঠাকুর গ্রেফতার

আপডেট সময় ১১:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০