ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফ্রান্সের ওয়েবসাইট হ্যাক করল ‘সাইবার ৭১’

আকাশ আইসিটি ডেস্ক :  

মহানবী হজরত মোহাম্মদ সা.-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশের হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’। দেশটি ক্ষমা না চাওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে সাইবার ৭১।

শনিবার মধ্যরাত থেকে এই সাইবার হামলা শুরু হয়। যা এখনো চলমান রয়েছে বলে ‘সাইবার ৭১’ এর ফেসবুক পেইজ সূত্রে জানা গেছে।

‘সাইবার ৭১’ তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, ‘যে দেশে আমাদের রাসুল সা.কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসুলের সম্মানে সঙ্গীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে সাইবার ৭১।‘

পোস্টে আরও বলা হয়েছে, ‘ফ্রান্স এই ন্যাক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে।‘

পোস্টটিতে ফ্রান্সের ১০টি প্রতিষ্ঠানের নাম ও ওয়াবসাইটের ঠিকানা উল্লেখ করে তার হ্যাক করা হয়েছে বলে জানানো হয়েছে। ওয়াবসাইটগুলোতে প্রবেশ করে দেখা যায়, ওয়েবসাইটের মূল কন্টেন্ট নেই।

সেখানে লেখা রয়েছে, মহানবী সা.কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না এইরকম হামলা চলতেই থাকবে।

এদিকে এখন পর্যন্ত দেশটির ৪০ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে বাংলাদেশি এই হ্যাকার কমিউনিটি আক্রমণ করেছে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

ফ্রান্সের ওয়েবসাইট হ্যাক করল ‘সাইবার ৭১’

আপডেট সময় ০৯:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০