ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

সরকারি-বেসরকারি সব অফিসে ‘নো মাস্ক, নো সার্ভিস’!

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় এখন থেকে সরকারি ও বেসরকারি অফিসগুলোতে মাস্ক ছাড়া সেবা দেওয়া হবে না। এ জন্য ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ রবিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। তিনি জানান, অফিসের সামনে কাউকে মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হবে না-বিষয়টি লেখাও থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠকে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় (কোভিড-১৯) স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

এর আগে সরকার বাইরে বের হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছিল। কিন্তু এ বিষয়ে মানুষের মধ্যে শিথিলতা দেখা যায়। এখন আসন্ন শীত মৌসুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় মাস্ক ব্যবহারের বিষয়ে কঠোর অবস্থান নিল সরকার। মন্ত্রিপরিষদ সচিব বলেন, শীতকে সামনে রেখে ইতিমধ্যেই সব জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বিভাগীয় কমিশনারদের ইতোমধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছি। সব সরকারি-বেসরকারি অফিসের বাইরে বড় একটা পোস্টারের মতো থাকবে- মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, মাস্ক ছাড়া ব্যবহারও করতে পারবে না। ইসলামিক ফাউন্ডেশনকে প্রচার করার জন্য বলা হয়েছে- দিনে দুইবার নামাজের পর প্রচার করার জন্য যে অবশ্যই মাস্ক পরতে হবে। আলেমা-ওলামাদের সঙ্গেও কথা বলেছি ওনারাও এটা শুরু করেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি-বেসরকারি সব অফিসে ‘নো মাস্ক, নো সার্ভিস’!

আপডেট সময় ০৫:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০