ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

১১ বছর বড় পাত্রীকে বিয়ে করতে চাপের মুখে অর্জুন কাপুর

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা অর্জুনের বয়স ৩৫ বছর, আর অভিনেত্রী মালাইকার বয়স ৪৬। বয়সের বিস্তর ফারাক থাকা সত্ত্বেও অর্জুনের পরিবার থেকে চাপ দেওয়া হচ্ছে তাকে বিয়ে করার জন্য।

প্রেম কি আর বয়সের অঙ্ক জানে? সব হিসেব গুলিয়ে একে অপরের প্রেমে বুঁদ হয়ে দিন কাটছে অর্জুন-মালাইকার। শুরুতে সম্পর্ক নিয়ে চুপ থাকলেও, এখন তাদের প্রেমের গোপন কথাটি আর গোপন নেই। হাতে হাত রেখে প্রায়ই বিভিন্ন জায়গায় এক সঙ্গে পৌঁছে যান এই ‘লাভ বার্ডস’। কখনও আবার চেনা পরিসর থেকে দূরে গিয়ে সময় কাটিয়ে আসেন নিজেদের মতো করে।

তবে প্রেম এত রগরগে হলে স্বাভাবিকভাবেই আসবে বিয়ের প্রসঙ্গ। কার্যত এই বিয়ের কথাই ‘চাপ’ হয়েছে দাঁড়িয়েছে অর্জুনের কাছে। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছেন, তার পরিবার মালাইকাকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করছে অভিনেতার উপর। কিন্তু অভিনেতা কারোর কোনও কথা শুনতে রাজি নন। নিজের জন্য তিনি যা ভাল বুঝবেন, তা-ই করবেন।

অনেক চেষ্টার পর অর্জুনের পরিবারও এবার হাল ছেড়ে দিয়েছে। তবে অর্জুন জানিয়েছেন, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তিনি তার পরিবারের কথা ভাববেন।

মালাইকা ও আরবাজ খানের দীর্ঘ দাম্পত্য জীবনে ছেদ পড়ে ২০১৭ সালে। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর থেকেই মালাইকা-অর্জুনের প্রেমের গুঞ্জন শোনা যায়। অনেকেই অর্জুনকে মালাইকার বিবাহবিচ্ছেদের জন্য দায়ী করেন। নেটাগরিকদের অনেকের নানান মন্তব্য রয়েছে এই জুটির বয়সের ফারাক নিয়ে। যদিও এসব কোনওদিনই ধর্তব্যে আনেননি অর্জুন বা মালাইকা। কাছের মানুষদের নিয়ে তারা নিজেদের মতো করে খুশি। সম্প্রতি তাঁরা দু’জনেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

১১ বছর বড় পাত্রীকে বিয়ে করতে চাপের মুখে অর্জুন কাপুর

আপডেট সময় ০৯:৩৭:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০