ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭ দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাপসুর পদযাত্রা

আকাশ জাতীয় ডেস্ক: 

৭ দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়ন (বাপসু)।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয় অভিমুখে এ পদযাত্রা শুরু করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়ন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক নুজাইম খান প্রান্ত, আবু বক্কর সিদ্দিক, পার্থ কুমার সরকার, সালাউদ্দিন মুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক বারবার আমাদেরকে আশ্বাস দেওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত কোনো সমাধান দেননি। সেই প্রেক্ষিতে আমরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে বাধ্য হচ্ছি। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আমাদের দাবি আদায় করে রাজপথ ছাড়বো।

বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়ন স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শেষে স্বাস্থ্যমন্ত্রী বরাবর ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেয়।

৭ দফা দাবির মধ্যে অন্যতম দাবিগুলো হচ্ছে, অতিসত্বর বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি ভবন নির্মাণ করতে হবে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ইন্টার্ন ফিজিওথেরাপিস্টের ভাতা দিতে হবে, অনতিবিলম্বে ফিজিওথেরাপিস্টদের জন্য প্রথম শ্রেণীর পদ সৃজন করে নিয়োগ দান করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৭ দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাপসুর পদযাত্রা

আপডেট সময় ০৩:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০