ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতজানু পররাষ্ট্র নীতির কারণেই সীমান্ত হত্যা বাড়ছে: আল্লামা কাসেমী

আকাশ জাতীয় ডেস্ক:  

সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এজন্য সরকারের ভারত নতজানু পরাষ্ট্রনীতিকে দায়ী করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার ঘটনা বেড়েই চলেছে। গত মাসের ১৯ তারিখ ঢাকায় দুই দেশের সীমান্ত বাহিনীর শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফপ্রধান সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে গেলেও তারা কথা রাখেনি।

তিনি বলেন, বিএসএফের নির্বিচার বাংলাদেশি হত্যার বিরুদ্ধে সরকারিভাবে কার্যকর পদক্ষেপ তো দূরের কথা, মৌখিক কড়া প্রতিবাদ জানাতেও আমরা দেখছি না। এটা গভীর বেদনাদায়ক, লজ্জার ও নিন্দনীয়।

সরকারের দুর্বল জনসমর্থন এবং ভারত নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বিএসএফ এমন দুঃসাহস দেখাতে পারছে।

আল্লামা কাসেমী বলেন, বিশ্বের কোনো দেশের সীমান্তে কেবল অবৈধ সীমান্ত পারাপার বা চোরাচালানের জন্য নিরীহ মানুষ খুনের মতো নিষ্ঠুরতার খবর গণমাধ্যমে দেখা যায় না। এমনকি ভারতের সঙ্গে চীন, মিয়ানমার, ভুটান, নেপাল ও পাকিস্তান সীমান্তেও এমন নির্বিচার হত্যাকাণ্ড নেই।

বাংলাদেশ সীমান্তে বিএসএফ বাংলাদেশিদের যে হারে নির্বিঘ্নে খুন করে চলেছে, বিশ্বে এমন ঘটনা নজিরবিহীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতজানু পররাষ্ট্র নীতির কারণেই সীমান্ত হত্যা বাড়ছে: আল্লামা কাসেমী

আপডেট সময় ০৯:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০