ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপালপুরে কলেজছাত্রীকে গণধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের গোপালপুরে কলেজছাত্রীকে অপহরণ করে রাতভর পালাক্রমে ধর্ষণ করেছে পাঁচ যুবক। পরে মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নদীর পাড়ে ওই ছাত্রীকে ফেলে রেখে যায় ধর্ষকরা।

দুপুরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সন্ধ্যায় ওই ছাত্রীর মা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে গোপালপুর থানায় মামলা দায়ের করেছেন।

নির্যাতিতা ওই ছাত্রীর মা জানান, তার মেয়ে টাঙ্গাইল শহরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। কলেজ বন্ধ থাকায় সে তার সঙ্গে গ্রামে থাকত। সোমবার সন্ধ্যায় গোপালপুর সদরের মোহনপুর বাজার থেকে বাড়ি ফিরছিলো মেয়ে। মাঝ পথে ছোট ব্রিজ নামক স্থান থেকে কাগুজীআটা গ্রামের শফিকুল মিয়া (২৫), এনামুল (২৮), জালাল মিয়া (৩৮), খালেক (৪২) ও আলতাব আলী (৪২) তার মুখে গামছা পেঁচিয়ে নৌকায় উঠিয়ে শফিকুলের বাড়িতে নিয়ে যায়। সেখানে পাঁচ জন রাতভর তাকে নির্যাতন করে। পরে ভোর ৫টার দিকে তাকে আবার নৌকায় করে ছোট ব্রিজ এলাকায় নদীর পাড়ে ফেলে রেখে যায়। পরে মেয়েটি বাড়ি গিয়ে তাকে (মাকে) ঘটনা খুলে বলে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম সজিব জানান, ভিকটিমের অবস্থা স্থিতিশীল। তিনি মানসিকভাবে বিপর্যস্ত। বুধবার (২১ অক্টোবর) তার ডাক্তারি পরীক্ষা করানো হবে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোপালপুরে কলেজছাত্রীকে গণধর্ষণ

আপডেট সময় ১০:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০