ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ মৃতদেহের মুখে সোনার টুকরো, মিসরে মিলল প্রাচীন সমাধি ও শহর জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু

ইয়াবা-অস্ত্রসহ আটক ৩, মহাসড়ক অবরোধ আড়াই ঘণ্টা

আকাশ জাতীয় ডেস্ক:  

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় র‌্যাব-৪ এর অভিযানে তিন ব্যক্তিকে আটকের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আড়াই ঘণ্টা বিক্ষোভ করেছে তাদের লোকজন। এ সময় ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আটক ব্যক্তিরা হলেন বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান, তার সহোদর আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের গজারিয়া শাখার সভাপতি রিটু প্রধান এবং তাদের ব্যবসায়িক সহযোগী আলমগীর হোসেন।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে ইয়াবা এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি র‌্যাব।

আজ রবিবার বিকালে উপজেলার তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

আটক আল আমিন প্রধান ও রিটু উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের মৃত গিয়াসসউদ্দিন প্রধানের ছেলে। আলমগীর হোসেন একই গ্রামের আশেক আলীর ছেলে বলে জানা গেছে।

তাদের আটকের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে করেছে তাদের সমর্থকরা। অবরোধের কারণে দীর্ঘক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে গজারিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধকারীদের মহাসড়ক থেকে নামিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান তিনজনকে আটকের খবর নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আটক তিনজনের বিরুদ্ধে ১৮ থেকে ২০টি করে মামলা আছে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

ইয়াবা-অস্ত্রসহ আটক ৩, মহাসড়ক অবরোধ আড়াই ঘণ্টা

আপডেট সময় ১১:২৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০