ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী ‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’: ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্বশুরবাড়ির আঙিনায় মাটি খুঁড়ে মিলল নিখোঁজ গৃহবধূর লাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

নিখোঁজের ৬ দিন পর বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলাস্থ স্বামীর বাড়ির আঙ্গিনায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ আফরোজা বেগম (২৪) উপজেলার হোয়ানক ইউনিয়নের পূঁইছড়া গ্রামের মো. ইসহাকের মেয়ে ও বদরখালী কলেজের প্রভাষক রাকিব হাসান বাপ্পির স্ত্রী। নিহত আফরোজার পরিবারের সদস্যদের দাবি, আফরোজার হত্যাকাণ্ডে তার শ্বশুরবাড়ির সবাই জড়িত। জড়িতদের কঠিন বিচার দাবি জানান তারা।

জানা গেছে, এক বছর আগে উত্তর নলবিলা গ্রামের আওয়ামী লীগ নেতা হাসান বশিরের ছেলে বদরখালী কলেজের খণ্ডকালীন প্রভাষক রাকিব হাসান বাপ্পির সাথে আফরোজার বিয়ে হয়। এটি উভয়ের তৃতীয় বিয়ে। দীর্ঘদিন তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। এই নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা পর্যন্ত গড়ায়। তবে কিছুদিন আগে মামলাটি আপোস হওয়ার পর স্ত্রী আফরোজাকে বাড়িতে নিয়ে যান প্রভাষক রাকিব হাসান বাপ্পি।

এরপর, গত ১২ অক্টোবর আফরোজা নিখোঁজ হয়েছে বলে বাবার বাড়িতে খবর দেন শাশুড়ি রোকেয়া হাসান। সেই থেকে আফরোজা নিখোঁজ ছিলেন। তবে এরপর থেকে স্বামী রাকিব হাসান বাপ্পী পলাতক হয়ে যান। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই জানান, স্বামী রাকিব হাসান বাপ্পির বাড়ির আঙিনায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আফরোজার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর থেকে নিহতের শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

শ্বশুরবাড়ির আঙিনায় মাটি খুঁড়ে মিলল নিখোঁজ গৃহবধূর লাশ

আপডেট সময় ০৪:১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০