ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

মাদককাণ্ডে বিবেক ওবেরয়ের স্ত্রীকে নোটিস

আকাশ বিনোদন ডেস্ক : 

সান্ডালহুড মাদক মামলায় নতুন করে বিপাকে ওবেরয় পরিবার। ওবেরয়দের মুম্বাইয়ের বাড়িতে তল্লাসির পর এবার বিবেক ওবেরয়ের স্ত্রী প্রিয়াঙ্কা আলভাকে নোটিস পাঠাল সিসিবি।

সান্ডালহুড মাদক মামলায় বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য আলভার নাম জড়ানোর পর থেকেই শুরু হয় শোরগোল। আদিত্য আলভার খোঁজে গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিবেক ওবেরয়ের মুম্বাইয়ের বাড়িতে তল্লাসি চালায় সিসিবি। সেখানে আদিত্যর খোঁজ পাওয়া যায়নি। এরপরই আদিত্য আলভার নামে জারি করা হয় লুকআউট নোটিস।

বৃহস্পতিবার ওবেরয়দের বাড়িতে তল্লাসির পর আজ শুক্রবার বিবেকের স্ত্রীর নামে নোটিস পাঠায় সিসিবি। যদিও বিবেক ওবেরয়দের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

প্রসঙ্গত সান্ডালহুড মাদক মামলায় দক্ষিণী অভিনেত্রী রাগিনী দ্বিবেদীর নাম জড়ানোর পর তাকে গ্রেফতার করে সিসিবি। রাগিনী দ্বিবেদীকে জিজ্ঞাাবাদের সময়ই উঠে আসে আদিত্য আলভার নাম। আদিত্য নিজের বাড়িতে বিভিন্ন পার্টির আয়োজন করতেন। সেখানেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিনেতারা মাদক সেবন করতেন বলে অভিযোগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

মাদককাণ্ডে বিবেক ওবেরয়ের স্ত্রীকে নোটিস

আপডেট সময় ১০:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০