ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

তিন মাস কার্যকর কীটনাশক ছিটাচ্ছে ডিএনসিসি

আকাশ জাতীয় ডেস্ক:  

শীত মৌসুমকে সামনে রেখে ‘কিউলেক্স মশা’ নিয়ন্ত্রণে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ব্যবহার করা শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই কীটনাশক একবার প্রয়োগ করলে তা ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে। আগামীকাল শনিবার থেকে এই ওষুধের ব্যবহার শুধু হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

শুক্রবার উত্তর সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নোভালুরন’ নামের এই কীটনাশকটির ওপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদের তত্ত্বাবধানে এবং উত্তর সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় তিন মাসব্যাপী পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় সফলতা এসেছে। আগামীকাল থেকে কীটনাশকটি মাঠপর্যায়ে ব্যবহারের জন্য প্রয়োগ শুরু করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এটি অত্যন্ত নিরাপদ কীটনাশক। লার্ভা থেকে সৃষ্টি হয় এমন কীট ব্যতীত মানুষ এবং অন্যান্য প্রাণীদেহে এই কীটনাশক কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন মাস কার্যকর কীটনাশক ছিটাচ্ছে ডিএনসিসি

আপডেট সময় ০৮:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০