ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একই রশিতে ঝুলে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন প্রেমিক-প্রেমিকা। শুক্রবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাফৈর পল্পনপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

টাঙ্গাইলের কালিহাতীতে গোয়াল ঘর থেকে ঝুলন্ত অবস্থায় প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রাজাপুর পল্টন পাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, ওই এলাকার দানেজ আলীর স্ত্রী আলেয়া (৩৯) এবং বাছেদের ছেলে শাহজাহান (৩৫)।

স্থানীয়রা জানায়, তাদের মধ্যে পরকীয়া প্রেমের সর্ম্পক ছিলো। দেড় মাস আগে তারা বাড়ি থেকে পালিয়ে যান। বুধবার ১৪ অক্টোবর তারা ফিরে আসেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ নিয়ে সালিশ হওয়ার কথা ছিল।

মৃত আলেয়ার বাবা দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে শাহজাহানের শ্বশুরবাড়ির লোকজন তাদের দুইজনকে মারধর করেন। ওইদিন রাত থেকে তাদের পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে বাড়ির গোয়াল ঘরে তাদের দুইজনকে একসঙ্গে ওড়না দিয়ে বাঁধা এবং গলায় রশি ঝুলানো ছিল খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তবে এটি পরিকল্পিত হত্যা বলে দেলোয়ার হোসেন জানিয়েছেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। কিন্তু মৃত আলেয়ার বাবার দাবি এটি হত্যা। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একই রশিতে ঝুলে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

আপডেট সময় ০৩:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০