ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’ ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, পুলিশ বলছে- মাকে ধর্ষণের প্রতিশোধ নিতে হত্যা নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, পথেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

বাস কাউন্টারে ১০ মাসের সন্তান রেখে মা উধাও!

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে মাত্র ১০ মাসের এক ছেলে সন্তানকে বাস কাউন্টারে রেখে উধাও হয়েছেন এক মা। আজ সোমবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ের স্টার লাইন বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।

পরে শিশুটিকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে পাহাড়তলী থানা পুলিশ। ঘটনার বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান বলেন, শিশু সন্তানটি মায়ের গর্ভে থাকাকালীন বাবা অন্যত্র চলে যায়। এরপর মা অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তাই শিশুটিকে রেখে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, সকালে স্টারলাইন কাউন্টারের আশপাশে থাকা টহল টিম খবর পায়, কাউন্টারে এক শিশু কান্না করছে। সেখানে প্রবেশ করে কাউন্টারের লোকজনের সঙ্গে কথা বলে টহল টিম জানতে পারে, এক নারী তার সন্তানকে রেখে গেছেন। ওই নারী তার সন্তানকে রেখে যাওয়ার সময় অন্য এক নারী সেখানে উপস্থিত ছিলেন। তাকে বলেন, বাচ্চাটিকে দেখতে। এমন ভাব করেন, যেন তিনি সন্তানকে রেখে কিছু আনতে যাচ্ছেন। ফলে ওই নারী সন্দেহ করেননি। কিন্তু দীর্ঘক্ষণ না আসায় শিশু কান্না শুরু করলে শিশুর মায়ের সন্ধান শুরু হয়। এরপর টহল টিম সেখানে পৌঁছে।

তিনি বলেন, পরে শিশুর সঙ্গে একটি টিকাদানের কার্ড পাওয়া যায়। সেই কার্ডে একটি ঠিকানা ছিল। সেই ঠিকানার সূত্র ধরে খোঁজ নেওয়া হয় বান্দরবান জেলার লামা উপজেলায়। লামার একজন মেম্বার জানান, শিশুটির খালা-খালু নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় থাকেন। পরে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে শিশুর খালা-খালুকে খুঁজে থানায় আনা হয়। এরপর শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির খালা-খালু পারিবারিকভাবে এই বিষয়টি সমাধান করবেন বলে পুলিশকে জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

বাস কাউন্টারে ১০ মাসের সন্তান রেখে মা উধাও!

আপডেট সময় ১০:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০