ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধোলাইপাড় চত্বরে আল্লাহর ৯৯ নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি

আকাশ জাতীয় ডেস্ক: 

পদ্মা সেতুর প্রবেশদ্বার ঢাকার গুরুত্বপূর্ণ স্পট ধোলাইপাড় চত্বরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের পরিবর্তে আল্লাহর ৯৯ নাম খচিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি জানিয়েছেন আলেমরা।

এ দাবিতে সোমবার (১২ অক্টোবর) বিকালে রাজধানীর যাত্রাবাড়ী-ধোলাইপাড় চত্বরে গণজমায়েত করেছে বাংলাদেশ ইমাম মুসল্লি ঐক্য পরিষদ নামে একটি সংগঠন।

এতে যাত্রাবাড়ী, ধোলাইপাড় ও আশপাশের বিভিন্ন এলাকার মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও মুসল্লিরা অংশ নেন।

গণজমায়েতে বক্তারা বলেন, ভাস্কর্যের নামে কোনো মৃত ব্যক্তির মূর্তি স্থাপন জায়েজ নয়। বুঝে না বুঝে, কোনোপ্রকার শিরক কখনই মেনে নেয়ার নয়।

তারা এ সময় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর ৯৯ নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ স্থাপনের জোর দাবি জানান।

অন্যথায় যেকোনো ধরনের কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেয়া হয় গণজমায়েত থেকে।

এ সময় ‘ভাস্কর্যের নামে মূর্তি হটাও, আল্লাহর নামে প্রচার ঘটাও’, ‘মসজিদের রাজধানী ঢাকায় মূর্তি স্থাপন চলবে না’ স্লোগানে স্লোগানে প্রতিবাদ মিছিল করেন গণজমায়েতে উপস্থিত মুসল্লিরা।

মুফতি শফিক সাদীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।

আরও বক্তব্য রাখেন- মেরাজনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা রশিদ আহমদ, সায়েদাবাদ বাইতুন-নূর মাদ্রাসার মুহতামিম মুফতি মনিরুজ্জামান, সাইনবোর্ড জামিয়াতু ইব্রাহীমের মুহতামিম মুফতি শফিকুল ইসলাম, গেণ্ডারিয়া জামালুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুল ইসলাম, মাদ্রাসা আবু বক্করের (রা.) মুহতামিম মুফতি বোরহান উদ্দিন রব্বানী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মহাসচিব মুফতি ইমাদুদ্দীন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধোলাইপাড় চত্বরে আল্লাহর ৯৯ নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি

আপডেট সময় ০৯:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০