ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক সপ্তাহের বিশ্রামে মিলন

আকাশ বিনোদন ডেস্ক : 

শ্বাসকষ্ট নিয়ে গত ৮ অক্টোবর হাসপাতালে ভর্তি হন অভিনেতা আনিসুর রহমান মিলন। প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে শনিবার (১০ অক্টোবর) চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।

বাসায় ফিরলেও মিলন এখন পুরোপুরি সুস্থ নন। তাকে আরও এক সপ্তাহের মতো বিশ্রামে থাকবে হবে বলে জানিয়েছেন তার ভাই সুমন।

তিনি বলেন, ভাইয়াকে বাসায় নিয়ে আসা হয়েছে। আমরা প্রথমে স্ট্রোক ভাবলেও আসলে তা হয়নি। তবে ওনার পেশি ফুলে গেছে। যেটার চিকিৎসা নিতে হচ্ছে। এই সমস্যাটা স্ট্রেস থেকেও হয়, আবার কোভিড-১৯ এর কারণেও। তবে ভাইয়ার একবার করোনা টেস্ট করানো হয়েছে, সেটা নেগেটিভ। আবারো দুইদিন পর টেস্ট করানো হবে। তখন নিশ্চিত হওয়া যাবে, তার মূল সমস্যার ব্যাপারে।

সুমন আরও জানান, বর্তমানে মিলন স্বাভাবিক আছেন। কিন্তু তিনি আপাতত বিশ্রাম নিচ্ছেন, তাই কারো সঙ্গে যোগাযোগ করছেন না, মোবাইলফোনও বন্ধ রেখেছেন।

এদিকে মিলন সোমবার (১২ অক্টোবর) তার ফেসবুকে লেখেন, আমি আমার বাসায় আছি। ঔষধ নিচ্ছি এবং একেবারে বিশ্রামে আছি। আমার জন্য দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ।

মঞ্চের মধ্যে দিয়ে অভিনয় জীবন শুরু করেন আনিসুর রহমান মিলন। পরে টেলিভিশন ও সিনেমায় থিতু হন তিনি। সালাউদ্দিন লাভলু’র ‘রঙের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন এই তারকা।

২০০৫ সালে কোহিনুর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এই শক্তিমান অভিনেতার। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সমানতালে কাজ করছেন ছোট ও বড় পর্দায়। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও প্রশংসিত মিলন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক সপ্তাহের বিশ্রামে মিলন

আপডেট সময় ০৯:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০