ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়ের বয়সী শুভ্রার সঙ্গে অনুরাগের লিভ ইন

আকাশ বিনোদন ডেস্ক :

ইতোমধ্যে দুটি বিয়ে করেছেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। কিন্তু দুই স্ত্রীর সঙ্গেই সম্পর্ক ছেদ করেছেন। সেই নিঃসঙ্গতা কাটাতেই কি নিজের মেয়ের বয়সী এক মেয়ের সঙ্গে লিভ ইন করছেন ‘বম্বে ভেলভেট’ ছবির নির্মাতা অনুরাগ? কিছুদিন ধরে এমন প্রশ্নই ভেসে বেড়াচ্ছে বলিউডের বাতাসে। কারণ, ৪৮ বছর বয়সী অনুরাগের চেয়ে তার ২৭ বছর বয়সী নয়া প্রেমিকা ২১ বছরের ছোট।

কিন্তু কে অনুরাগের নতুন প্রেমিকা? তার নাম শুভ্রা শেঠি। তিনি অনুরাগের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। অনুরাগের মেয়ে আলিয়ার চেয়ে শুভ্রা মাত্র ৮ বছরের বড়। তার সঙ্গে তিনি কীভাবে সম্পর্কে জড়ালেন তা নিয়ে রয়েছে বিতর্ক। কিন্তু সব কিছুকেই থোড়াই কেয়ার করে নীরবতা বজায় রেখেছেন অনুরাগ। চালিয়ে যাচ্ছেন লিভ ইন সম্পর্কও। তাদের একসঙ্গে থাকার নানা মুহূর্তের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

কজেই শুভ্রাকে বিয়ে করে কি হ্যাটট্রিকটা পূর্ণ করবেন অনুরাগ? এমন প্রশ্নও ঘুরছে বলিউডের অন্দরে। কিন্তু তারা কি বিয়ে করবেন, নাকি লিভ ইন সম্পর্কেই খুশি- এই প্রশ্নের উত্তর তো পাওয়া যাবে সময় হলেই।

অনুরাগের প্রথম স্ত্রীর নাম আরতি বাজাজ। ২০০৩ সালে তাদের বিয়ে হয়েছিল। মেয়ে আলিয়ার জন্ম এই সংসারে। আরতির সঙ্গে অনুরাগের ডিভোর্স হয় ২০০৯ সালে। এর দুই বছর ২০১১ সালে পরিচালক ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী কাল্কি কোয়েচলিনকে। ২০১৫ সালে ভেঙে যায় দ্বিতীয় সংসারও।

সম্প্রতি অনুরাগের বিরুদ্ধে থানায় যৌন হেনস্তার অভিযোগ করেন পায়েল ঘোষ নামে এক বাঙালি অভিনেত্রী। যার জেরে পরিচালককে সম্প্রতি মুম্বাইয়ের ভরসোভা থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। এই ঘটনায় তিনি সাবেক দুই স্ত্রীকেই পাশে পেয়েছেন। তাদের দাবি, অনুরাগ নারীদের সঙ্গে এরকম ব্যবহার করতেই পারেন না। তবে আশ্চর্যজনকভাবে চুপ তার বর্তমান প্রেমিকা শুভ্রা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মেয়ের বয়সী শুভ্রার সঙ্গে অনুরাগের লিভ ইন

আপডেট সময় ০৯:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০