ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুবলীগ নেতার ফেনসিডিল সেবনের ছবি নিয়ে তোলপাড়

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শহীদুজ্জামান শহীদের ফেনসিডিল সেবনের ছবি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ছবি ছড়িয়ে পড়েছে। ফেনসিডিল সেবনের যে ছবিটি ছড়িয়ে পড়েছে সেটা তার বলে স্বীকার করে নিয়েছেন তিনি। তবে এটি ২০০৪ সালের ঘটনা বলে তিনি দাবি করেন।

শহীদুজ্জামান শহীদ বলেন, কেশবপুরে তার রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে। তাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে ষড়যন্ত্রমূলকভাবে এই ছবিটি এখন ফেসবুকে ছাড়া হয়েছে।

তিনি দাবি করেন, ছবিটি ২০০৪ সালের। বয়সের দোষে বন্ধুদের পাল্লায় পড়ে এ ঘটনাটি (ফেনসিডিল সেবন) ঘটেছিল। ১৩ বছর পর এসে সেই ছবি নিয়ে ষড়যন্ত্র-চক্রান্তের জাল বোনা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই যুবলীগ নেতা শহীদুজ্জামান শহীদের ফেনসিডিল সেবনের ছবিটি ফেসবুকে ঘুরছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে। শহীদুজ্জামান এর আগে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুবলীগ নেতার ফেনসিডিল সেবনের ছবি নিয়ে তোলপাড়

আপডেট সময় ০৯:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭