ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯৪ লাখ ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা : চিফ প্রসিকিউটর মাঠ প্রশাসনের প্রশিক্ষণ সেশনে নিজেই প্রশিক্ষকের ভূমিকায় গণশিক্ষা প্রতিমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চিরকালের মতো অভিনয় ছেড়ে ধর্মে মন দিলেন বলিউডের এই অভিনেত্রী

আকাশ বিনোদন ডেস্ক : 

অভিনয় ও বিনোদন জগত থেকে স্থায়ীভাবে বিদায় নিলেন অভিনেত্রী সানা খান। ইনস্টাগ্রামে নিজেই এই ঘোষণা করেন সানা। বিনোদন জগত থেকে চিরকালের মতো বিদায় নিয়ে এবার তিনি নিজের ধর্মকে অনুসরণ করতে চান, ধর্মের জন্য কাজ করতে চান।

সানার প্রশ্ন, পৃথিবীতে মানুষের আসা মানেই কি অর্থ ও খ্যাতির পিছনে দৌঁড়ানো? সানা তার ইনস্টাগ্রামে পোস্টে লেখেন, জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। বিনোদন জগতে আমি বহু বছর ধরে ছিলাম। এই সময়ে আমি ঈশ্বরের কৃপায় বহু খ্যাতি, অর্থ ও ভক্তদের থেকে ভালোবাসা পেয়েছি। যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু কিছুদিন ধরেই একটা জিনিস ভাবছি, পৃথিবীতে মানুষের আসা কি অর্থ ও খ্যাতির পিছনে দৌঁড়ানোর জন্য? দরিদ্র ও অসহায়দের জন্য কাজ করা কি কর্তব্য নয়? একজনের কি ভাবা উচিত নয় যে তিনি যেকোনও মুহূর্তে মারা যেতে পারেন? এই প্রশ্নের উত্তর আমি খুঁজে বেড়াচ্ছি। বিশেষ করে জানতে চাই মৃত্যুর পরে আমার কী হবে?

সানা বলছেন, আমার ধর্মের মধ্যে এর উত্তর খুঁজতে যাই। বুঝতে পারি, এই পৃথিবীতে জন্ম নিয়ে মৃত্যু পরবর্তী জীবনের উন্নতির জন্য কাজ করা দরকার। সৃষ্টিকর্তার নির্দেশ মতো যদি একজন ভৃত্য তার জীবনযাপন করেন তাহলেই ভালো। সবসময় অর্থ ও খ্যাতির পিছনে ছুটলেই সেটা হয় না।

বরং পাপের রাস্তা ছেড়ে সৃষ্টিকর্তার দেখানো পথেই হাঁটা উচিত।

এরপরই তিনি বলেন, তাই আজ ঘোষণা করছি যে, আজ থেকে বিনোদন জগত থেকে চিরকালের মতো বিদায় নিলাম। আজ থেকে মানবিকতার জন্য কাজ করব এবং সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলব। প্রত্যেক ভাইবোনকে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করতে বলছি যাতে আমায় এই কাজে তিনি অনুমতি দেন এবং গ্রহণ করেন।

আমার সমস্ত ভাইবোনদের অনুরোধ করব, তারা যেন আমার সঙ্গে বিনোদন জগত নিয়ে আরও কোনও আলোচনা না করেন। ধন্যবাদ।

সানার এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয় ইন্টারনেট দুনিয়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার

চিরকালের মতো অভিনয় ছেড়ে ধর্মে মন দিলেন বলিউডের এই অভিনেত্রী

আপডেট সময় ১২:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০