ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী

মির্জাপুরে বাস চাপায় মা, মেয়ে ও ছেলে নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার বাসস্ট্যন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী ফাহিমা বেগম (৩৫), মেয়ে তারিনা আক্তার (১৪) ও ছেলে তানভীর হোসেন (৯)।

পুলিশ সূত্র জানান, ঈদের আনন্দ উপভোগ করতে মা ফাহিমা বেগম ছেলে ও মেয়েকে নিয়ে মহেড়া জমিদার বাড়ি বিনোদন কেন্দ্রে (পুলিশ ট্রেনিং সেন্টারে)বেড়াতে যাচ্ছিলেন। দুপুরে ট্রেনিং সেন্টার স্টেশনে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহি বাস (সিরাজগঞ্জ জ-০৪-০০২৯) তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। পরে পুলিশ ঘাতক বাস এবং বাসের হেলপারকে আটক করে। নিহত তারিনা আক্তার সপ্তম শ্রেণির ছাত্রী ও তানভীর হোসেন প্রথম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া ঘাতক বাস ও বাসের হেলপারকে আটক করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে

মির্জাপুরে বাস চাপায় মা, মেয়ে ও ছেলে নিহত

আপডেট সময় ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭