ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

সে পুরুষ নাকি : শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক :  

চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জয়া আহসানের পর এবার ধর্ষণের বিরুদ্ধে মুখ খুললেন শাকিব খান। তিনি দল, মত ও ক্ষমতা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) শাকিব খান তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই দাবি জানান।

শাকিব লেখেন, ‌‘সবকিছুর প্রথমে নারীর পরিচয় তিনি একজন মানুষ। সমাজ এখনও অনেকক্ষেত্রে নারীকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না! তারপরই একজন নারী কারও মা, কারও বোন। এই কারও মা, বোন, মানুষ সত্ত্বা নারীকে মানুষ হিসেবেই মানুষের শ্রদ্ধা করা উচিত, গণ্য করা উচিত, মান্য করা উচিত—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

‘একজন নারী একজন মা, পৃথিবীর কোনো কিছু মায়ের সঙ্গে তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধর্ষণের মানসিকতা মনের মধ্যে লালন করে বেড়ায়— তার কোনো পরিচয় হয় না। সে পুরুষ নাকি, তার চেয়ে বড় তিনি কখনোই মানুষ নন। তার একমাত্র পরিচয় সে ধর্ষক।’

‘আমি সচেতন মানুষ হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরনের ঘৃণিত অপরাধের বিরুদ্ধে আমি আমার কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। এমনকি আমার শুটিং চলতি ছবি “নবাব এলএলবি” সিনেমাতেও ধর্ষণের মতো জঘন্য বিষয়টিকে প্লট হিসেবে বেছে নিয়েছি।’

‘দেশে মহামারির চেয়েও ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ। এর কারণ এসব মানুষরূপী নরপশুদের নৈতিক অবক্ষয়, মাদকের বিস্তার, ধর্ষণসংশ্লিষ্ট আইনের সীমাবদ্ধতা, বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা এবং বিচারের দীর্ঘসূত্রতা।’

‘দল, মত, ক্ষমতা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

উল্লেখ্য, ইতোমধ্যে শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমাটির সংলাপ দৃশ্যের শুটিং শেষ হয়েছে। বাকি কেবল গান ও ফাটিংয়ের চিত্রায়ণ। সব কাজ শেষে আগামী ২৩ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে সিনেমাটি। অনন্য মামুনের পরিচালনায় এই সিনেমার বিষয়বস্তুও ধর্ষণকেন্দ্রিক। এ সিনেমায় শাকিব খান একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন। তার সঙ্গে আছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সে পুরুষ নাকি : শাকিব খান

আপডেট সময় ১০:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০