ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

দিলিপ কুমারের বাড়ি কিনে জাদুঘর বানাবে পাকিস্তান

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলিপ কুমার ওরফে মুহাম্মদ ইউসুফ খানের পৈত্রিক বাড়ি পাকিস্তানের পেশোয়ারে। খাইবার-পাখতুনখোয়া প্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে তাঁর বাড়িটি কিনে এর আদি রূপেই জাদুঘর বানিয়ে সংরক্ষণ করা হবে।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী কামরান বাঙ্গাশ এক ভিডিও বার্তায় বলেছেন, পেশোয়ার জেলা প্রশাসন বর্ষীয়ান অভিনেতা দিলিপ কুমারের পৈত্রিক বাড়ির ওপর সেকশন চার আরোপ করেছে যার ফলে বাড়িটি কেউ ক্রয়-বিক্রয় করতে পারবেন না।

বাঙ্গাশ জানান, প্রথম পর্যায়ে বাড়িটে সরকারের পক্ষ থেকে ক্রয় করে নেওয়া হবে। এজন্য তহবিল গঠিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাড়িটি সংস্কার করে এর মূল চেহারায় ফিরিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, পেশোয়ার পুনর্জাগরণ প্রকল্পে দিলিপ কুমারের বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করে সংরক্ষণ করা হবে।

এছাড়াও আরেক কিংবদন্তি বলিউড অভিনেতা রাজ কাপুরের পৈত্রিক বাড়িটিও একইভাবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে পাকিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

দিলিপ কুমারের বাড়ি কিনে জাদুঘর বানাবে পাকিস্তান

আপডেট সময় ১০:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০