ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বংশালে বিকট শব্দে বিস্ফোরণ, আহত ৭

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর বংশাল আরমানিটোলা এলাকায় সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন।

এছাড়া রাস্তার একটি অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

বুধবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আরমানিটোলা মাঠ গেটের পশ্চিম পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। এতে আহত সাতজনের তিনজনকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াব আলী, আব্দুর রব ও সিরাজ নামে এই তিনজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে যারা ভর্তি হয়েছেন, তাদের অবস্থাও গুরুতর নয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, ধারণা করা হচ্ছে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। এতে রাস্তার একটা অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এছাড়া এ ঘটনায় পথচারীদের সাতজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের টেলিফোন অপারেটর আনিস বলেন, আরমানিটোলার রাস্তায় ম্যানহোলে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বংশালে বিকট শব্দে বিস্ফোরণ, আহত ৭

আপডেট সময় ০৬:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০