ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফিরছেন অ্যাঞ্জেলিনা জোলি

অাকাশ বিনোদন ডেস্ক:

১৫ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি পরিচালিত ‘ফার্স্ট দে কিল্‌ড মাই ফাদার’ ছবিটি। কম্বোডিয়ার গণহত্যায় পরিবার হারানো এক ব্যক্তির জীবনের সত্যি ঘটনা নিয়ে ছবির গল্প। এরপর? এখন আর পরিচালনা নয়, এবার তিনি অভিনয় করবেন।

২০১৫ সালের পর আর তাঁকে পর্দায় দেখা যায়নি। সেটি ছিল রোমান্টিক ছবি ‘বাই দ্য সি’। ‘মেলফিসেন্ট টু’ আর ‘ক্লিওপেট্রা’ নামের দুটি ছবির চিত্রনাট্য হাতে আছে তাঁর। দুটি গল্পই সুন্দর। জোলি বললেন, ‘এ দুটি ছাড়া আরও কয়েকটি সিনেমার ব্যাপারেও কথা হচ্ছে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে জোলি বলেন, ‘অভিনয়ে ফেরার কথা ভাবছি। পারিবারিক জটিলতার কারণে অভিনয় থেকে দূরে আছি, তা-ও প্রায় বছরখানেক হলো। এখন সবকিছু গুছিয়ে নিয়েছি।’

অ্যাঞ্জেলিনা জোলির জীবনী লিখছেন ইয়ান হ্যালপেরিন। সম্প্রতি গণমাধ্যমকে তিনি জানান, বেভারলি হিলের এক বাড়িতে গোপনে দেখা করেছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এই জীবনীকার দাবি করেন, সন্তান আর নিজেদের সম্পর্কের কথা ভেবে আবার তাঁরা এক হওয়ার কথা ভাবছেন।

হলিউড রিপোর্টার

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিরছেন অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট সময় ০৫:১০:০০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭