ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

নভেম্বরের কর্পোরেট লিগ দিয়ে ফিরছেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আগামী নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত কর্পোরেট টি-টুয়েন্টি লিগ দিয়ে ক্রিকেটে ফিরবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তিনটি দলকে নিয়ে অনুষ্ঠেয় ৫০ ওভারের টুর্নামেন্টের স্কোয়াডে নাম নেই মাশরাফির। ম্যাশের না থাকা কারন জানতে চাওয়া হয়েছিলো বিসিবি বস নাজমুল হাসান পাপনের কাছে। তিনি বলেছেন, কর্পোরেট টি-টুয়েন্টি লিগ দিয়ে আবারো ক্রিকেটে ফিরবেন ম্যাশ। আগামী ১১ অক্টোবর থেকে তিন দলের ৫০ ওভারে টুর্নামেন্টটি শুরু হবে।

আজ পাপন বলেন, ‘বিষয়টি এমন নয় যে, তিন দলের ৫০ ওভারের টুর্নামেন্টে খেলতে চান না মাশরাফি। তবে হঠাৎ করেই সে শুনতে পেরেছেন যে, টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তার পর্যাপ্ত অনুশীলন ছিল না এবং যদি কেউ এই টুর্নামেন্টটি খেলতে চায়, তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইন ও জৈব-সুরক্ষা পরিবেশে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘তবে কর্পোরেট টি-টুয়েন্টি লিগে খেলবেন তিনি। যা আগামী নভেম্বরে মাঝামাঝি সময়ে আমরা আয়োজন করবো।’

কর্পোরেট লীগের নিয়ম-কানুন এখনো চূড়ান্ত করেনি বিসিবি। তবে তারা স্পষ্ট করেছে, ক্রিকেটকে মাঠে ফেরাতে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। কোভিড-১৯এর কারনে গেল মার্চের মাঝামাঝি সময় থেকে দেশের ক্রিকেট বন্ধ হয়ে যায়।

পাপন আরও জানান, ‘এটি নিশ্চিত যে, কর্পোরেট লিগ অনুষ্ঠিত হবে। তবে আমরা এখনো সিদ্বান্ত নিতে পারিনি, আসরটি নিলামে হবে বা বিদেশী ক্রিকেটারদের খেলার অনুমতি দেয়া হবে কি-না। আমি মনে করি, নিলাম হবে। তবে কতজন বিদেশী ক্রিকেটারকে অনুমতি দেয়া হবে, তা নিশ্চিত নয়। আমরা এখনো সিদ্বান্ত নিতে পারিনি যে, টুর্নামেন্টটি উন্মুক্ত হবে বা খেলোয়াড়দের পুল হবে। আমাদের অনেক কিছু সিদ্বান্ত নিতে হবে।’

পাপন জানান, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বৃহত্তর আকারে অনুষ্ঠিত হবে না। তিনি বলেন, ‘এটি বিপিএলের মতো নয়, একটি ছোট বাজেটের টুর্নামেন্ট হবে। তবে আমার মনে হয় না, লিগটি করতে কোন সমস্যা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

নভেম্বরের কর্পোরেট লিগ দিয়ে ফিরছেন মাশরাফি

আপডেট সময় ০৮:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০