ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

রোহিঙ্গা কল্যাণ প্রকল্পসহ ১৬৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আকাশ জাতীয় ডেস্ক: 

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ‘মাল্টি-সেক্টর প্রকল্প’ বাস্তবায়ন ব্যয় বাড়ানোসহ একনেক সভায় মোট চার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। চারটি প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ৬৫৯ কোটি ৩৪ লাখ টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) গণভবন থেকে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ‘মাল্টি-সেক্টর প্রকল্প’ বাস্তবায়ন ব্যয় বেড়ে ১ হাজার ৯৮৭ কোটি হচ্ছে। প্রথম সংশোধনীতে বাড়ছে ৯৩০ কোটি টাকা।

সভাশেষে প্রকল্পের সার্বিক বিষয় উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

জরুরিভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ‘মাল্টি-সেক্টর প্রকল্প’ (ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট) ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সাল মেয়াদে বাস্তবায়নের সময় নির্ধারিত ছিল। এখন প্রকল্পের মেয়াদ বেড়ে দাঁড়াচ্ছে ২০২৪ সালের জুন পর্যন্ত। ফলে প্রকল্পের মেয়াদ আড়াই বছর বৃদ্ধিসহ ব্যয় বাড়ছে ৯৩০ কোটি টাকা।

এছাড়া ৩৪৯ কোটি টাকা ব্যয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকার পোল্ডার পুনর্বাসন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫৬ কোটি টাকা। ‘হাতে কলমে কারিগরি প্রশিক্ষণে নারীদের গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণ করে আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন’ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ১৮ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

রোহিঙ্গা কল্যাণ প্রকল্পসহ ১৬৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আপডেট সময় ০৬:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০