ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওমরা পালনে এখনি লেনদেন না করার অনুরোধ

আকাশ জাতীয় ডেস্ক: 

সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের কোনো আনুষ্ঠানিক চিঠি না পাওয়ায় ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণার আগে ওমরা পালন নিয়ে কারো সঙ্গে লেনদেন বা যোগাযোগ না করার অনুরোধ করেছে সরকার।

মঙ্গলবার (৬ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এজেন্সি বা ব্যক্তিকে ওমরা নিয়ে প্রচারণা থেকে বিরত থাকারও অনুরোধ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর কারণে রাজকীয় সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের কোনো আনুষ্ঠানিক চিঠি এখনও পাওয়া যায়নি। তা সত্ত্বেও কতিপয় ব্যক্তি ও কিছু এজেন্সি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট দিন উল্লেখ করে পবিত্র ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এতে ধর্মপ্রাণ সাধারণ মুসলিম জনসাধারণের প্রতারিত হবার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এ ধরনের কর্মকাণ্ডের কারণে বিধি মতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজকীয় সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাওয়া সাপেক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। তার আগে কোনো এজেন্সি বা ব্যক্তিকে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

ওমরাহ গমনেচ্ছু সবাইকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণার আগে কারও সঙ্গে এ সংক্রান্ত লেনদেন না করার জন্যও অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওমরা পালনে এখনি লেনদেন না করার অনুরোধ

আপডেট সময় ০৫:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০