ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লালমনিরহাটে ভাতিজিকে চাচার ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

ফাঁকা বাড়িতে চাচার হাতে ধর্ষণের শিকার হয়েছেন লালমনিরহাটে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৩)। ধর্ষণের পর ধর্ষক চাচা শামসুল ইসলামের (৪৫) নামে থানায় মামলা হলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি বলে পরিবারের অভিযোগ।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে। ধর্ষক শামসুল ইসলাম ওই গ্রামের মৃত জফুর উদ্দিনের ছেলে। শনিবার সন্ধ্যায় ( ৩ অক্টোবর ) এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ ও মামলার এজাহারে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাবা-মা বাড়ি ফাঁকা রেখে বাইরে যান। বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশি চাচা ও ধর্ষক শামসুল ইসলাম কৌশলে বাড়িতে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে প্রতিবেশি দু’জন নারী আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। পরে ধর্ষক শামসুল ইসলাম দরজা ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে পরিবারের অভিযোগ, মামলার দুই দিন হয়ে গেলেও আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। ধর্ষকের পরিবার থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে ওই কিশোরীর মায়ের দাবী।

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা হওয়ার পর থেকে আসামিকে ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আসামি পলাতক থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লালমনিরহাটে ভাতিজিকে চাচার ধর্ষণ

আপডেট সময় ০৫:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০