ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

রুগ্ন চেহারার সঞ্জয়কে দেখে মন ভাঙছে ভক্তদের

আকাশ বিনোদন ডেস্ক : 

তৃতীয় স্টেজের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের চিকিৎসা চলছে দুবাইয়ের একটি হাসপাতালে। সেখান থেকে এক ভক্তের সঙ্গে অভিনেতার একটি ছবি সম্প্রতি ভাইরাল হয় নেটদুনিয়ায়, যা মন ভেঙেছে ‘মুন্নাভাই’য়ের অগণিত ভক্তের।

মুম্বাইয়ের একটি হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছিল সঞ্জয় দত্তের। তাকে আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা থাকলেও ভিসা সংক্রান্ত সমস্যার কারণে তা ভেস্তে যায়।

এখন পরিবারের সঙ্গে দুবাইতে রয়েছেন সঞ্জয়। লকডাউনে তার দুই যমজ সন্তান শাহরান ও ইকরাকে নিয়ে দুবাইতে আটকে পড়েছিলেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা। সঞ্জুর দ্বিতীয় পক্ষের স্ত্রী মান্যতা তার থেকে ১৯ বছরের ছোট। গত ১১ আগস্ট কাজ থেকে ছুটি নেওয়ার কথা সামাজিকমাধ্যমে জানিয়েছিলেন সঞ্জয়। তার কয়েকদিনের মধ্যেই জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত।

এরপর তড়িঘড়ি বাচ্চাদের রেখেই দেশে ফিরে এসেছিলেন মান্যতা। লীলাবতী হাসপাতালে প্রথম কেমোথেরাপিও নেন সঞ্জয়। তারপর ফের ব্যক্তিগত বিমানে বাচ্চাদের কাছে উড়ে গিয়েছেন সঞ্জয়-মান্যতা। এখন দুবাইতেই ক্যান্সারের চিকিৎসা চলছে বলে জানা যায়।

সম্প্রতি দুবাইয়ের হাসপাতাল থেকে এক ভক্তের সঙ্গে সঞ্জু বাবা’র একটি ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর সেই ছবি দেখেই মন ভেঙেছে তার অগণিত ফ্যানদের। ছবিতে দেখা যায় রুগ্ন, গাল তুবড়ে যাওয়া, শরীর ভেঙে যাওয়া সঞ্জয় দত্তকে আর চেনার উপায় নেই। সেই চেহারা মেনে নিতে পারছেন না তার ভক্তরা। সকলেই দ্রুত আরোগ্য কামনা করছেন মুন্নাভাইয়ের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রুগ্ন চেহারার সঞ্জয়কে দেখে মন ভাঙছে ভক্তদের

আপডেট সময় ১০:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০