ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেসারদের উন্নতিতে সন্তুষ্ট ডোমিঙ্গো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশের পেস বোলিং বিভাগ বরাবরই চিন্তার কারণ হয়ে থাকলেও দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর বিশ্বাস, সম্প্রতি টাইগাররা একটি ভালো বোলিং গ্রুপ পেয়েছে। ভবিষ্যতে তাদের ভালোভাবে গড়ে তোলা সম্ভব হলে সাফল্য পাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি।

কয়েকজন বোলারের কথা উল্লেখ করে ডোমিঙ্গো বলেন, ‘আমি মনে করি, পেসারদের নিয়ে ভালো একটি গ্রুপ গড়ে তোলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এবাদত, রাহি, তাসকিন, মুস্তাফিজ, খালেদ ও আল-আমিন রয়েছে। আমরা ছয়-সাতজনের একটি গ্রুপ গড়ে তুলতে পরেছি, যারা সব ফরম্যাটেই ভালো খেলতে পারে। আগামী কয়েক বছরের মধ্যে দেশে ও বিদেশের মাটিতে ভালো করতে পারবে।’

বিশেষ করে তাসকিনের কাজে সন্তুষ্ট ডোমিঙ্গো। দুর্দান্ত পেসার হওয়া সত্ত্বেও ফিটনেস ও ধারাবাহিকতার কারণে নিজের প্রতিভাকে তুলে ধরতে পারেননি তাসকিন।

লকাডাউন চলাকালীন তাসকিন কঠোর পরিশ্রম করেছেন এবং নিজেকে ফিট করে তুলেছেন, যা ডমিঙ্গোর কাছে প্রশংসা পেয়েছে।

তাসকিন সম্পর্কে বাংলাদেশ কোচ বলেন, ‘তাসকিন কঠোর পরিশ্রম করেছে, যা আমাকে মুগ্ধ করেছে। সে ফিট হয়ে ফিরে এসেছে।’

আর মুস্তাফিজের প্রশংসা করে ডোমিঙ্গো বলেন, ‘মুস্তাফিজ নতুন বলে মানিয়ে নিতে অভ্যস্ত হয়েছে। খালেদও উন্নতি করেছে। আমি এটিও মনে করি, তরুণ হাসান মাহমুদের ভালো সম্ভাবনা রয়েছে।’

বাংলাদশ কোচ আরো বলন, ‘আমাদের যদি এমন বোলার থাকে, যারা ঘরের মাঠে ও বিদেশের মাটিতে ব্যাটসম্যানদের চাপে রাখতে পারবে, তাতে এটি আমাদের অনেক প্রতিযোগিতায় পরিণত হতে সহায়তা করবে। এ মুহূর্তে আমরা মনে করি, একটি বোলিং গ্রুপ গড়ে তুলতে আমরা সঠিক পথেই আছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পেসারদের উন্নতিতে সন্তুষ্ট ডোমিঙ্গো

আপডেট সময় ০৮:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০